এম শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী এলাকায় ঐতিহ্যবাহী বাইচের নৌকাকে ঘিরে উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভাসানো হলো ১২৭ ফুটের দৈর্ঘ্য বিশাল আকৃতির এই বাইচের নৌকাটি।
এটি তৈরি করতে ব্যয় হয়েছে ৯ লাখ টাকা।
বৃহস্পতিবার বিকালে এলাকাবাসীর উদ্যোগ ও সহযোগিতায় নির্মিত নৌকাটি নদীতে নামানো ঘিরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। নৌকাটি গ্রামবাসীরা মিলিত হয়ে ৯ লাখ টাকা ব্যায়ে নির্মান করেন। নৌকাটির দৈর্ঘ্য ১২৭ ফুট।
কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ জানান, ‘দীর্ঘ আড়াই মাস পরিশ্রম করে নৌকা তৈরির কয়েকজন দক্ষ মিস্ত্রী এই নৌকাটি তৈরী করেন। প্রথা অনুযায়ী বৃহস্পতিবার বিকালে নৌকাটি প্রথম নদীতে নামানো উপলক্ষে সারি গান এবং ডাঙা ( একটা প্রকার ঢোল) বাজিয়ে দুইশত লোক কাঁধে করে নৌকাটি নদীতে ভাসানো হয়। এসময় নদীপারে হাজার হাজার উৎসুক মানুষের ভীড় ছিলো’।
স্কুল ছাত্র মামুন জানান, ‘এতো বড় নৌকা দেখতে কয়েক কিলোমিটার দুর থেকে এখানে এসেছে। এমন বাইচের নৌকা প্রথম দেখলো’।
স্থানীয় আয়োজকদের সাথে আলাপ করে জানা গেছে, নৌকা তৈরীর দিন থেকে এলাকায় আনন্দ উৎসব শুরু হয়েছিলো। শত শত গ্রামবাসী নিজের ইচ্ছেই টাকা প্রদান করেছে। এই এলাকায় নৌকা বাইচ একটি ঐতিহ্য। প্রতিবছর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। তার ছাড়া তারা দুর দূরান্তে প্রতিযোগীতায় তারা অংশ নেন।
অনুষ্ঠানে ডাঙার সুরে সুরে সম্মিলিত কন্ঠে সারিগান গাওয়া হয়। এবং এলাকার ঐতিহ্য অনুযায়ী মিল্লি ভাতের আয়োজন করেন।বাইচের নৌকা ভাসান উৎসবে প্রচুর লোকের সমাগম ঘটে।

