Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান-আমেরিকার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১১ pm ১৮, জুন ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0

সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হওয়ায়, জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে বিবিসি উর্দুকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথমে বিবিসিকে জানিয়েছিলেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জেনেভায় তার সফর স্থগিত করছেন।

তিনি বলেন, “একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।”

বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে ফেলেন, তখনই এই ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।

মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, “পাকিস্তানসহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনা উদযাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯শে জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে অনুষ্ঠানের আয়োজন করবে।”

বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনো বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।

মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Tags: ইরানসুইজারল্যান্ডে চুক্তি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান-আমেরিকার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল
  • বাস্তুচ্যুত মানুষের সংকট তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • বাউফলে অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণকাজ বন্ধ, আধাঘণ্টা পর পুনরায় চালুর অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম