Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪২ pm ১৭, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

সাধারণ মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা বাজেটের সমালোচনা করছেন কিছু ব্যক্তি ও মহল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনী প্রচারণার সময় সিলেট অঞ্চলে এসে চা-শ্রমিক পরিবারের নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রীমঙ্গলে সেই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে।

তবে এ ধরনের জনকল্যাণমূলক বাজেট নিয়েও সমালোচনা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, কিছু মানুষ এ বাজেটকে ‘চানাচুরের বাজেট’ বা ‘গণবিরোধী বাজেট’ বলে আখ্যায়িত করছেন। অথচ এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

তারেক রহমান বলেন, জনগণের ভাগ্যোন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

Tags: প্রধানমন্ত্রীবাজেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব
  • রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
  • শিশু শিক্ষার্থীদের কাছে বিরিয়ানির সঙ্গে ইলিশ মাছ খাওয়ারও ইচ্ছা জাইমা রহমানের
  • দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
  • যশোর সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম