Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি ফুটবল খেলতে ভালোবাসি:  লিওনেল মেসি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০২ pm ১৭, জুন ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে একের পর এক আক্রমণ, রেকর্ড গড়া পারফরম্যান্স এবং হ্যাটট্রিকের আভাস—সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ছিল চোখে পড়ার মতো।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। কান্নাজড়িত সেই মুহূর্ত নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ছোটবেলা থেকেই ফুটবলই তার সবচেয়ে বড় ভালোবাসা।

মেসি বলেন, “আমি ফুটবল খেলতে ভালোবাসি। ছোটবেলা থেকেই এটা আমার আবেগ। যখন আমি ফর্মে থাকি, তখন মাঠে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করি।”

নিজের দীর্ঘ ক্যারিয়ার ও ষষ্ঠ বিশ্বকাপ নিয়ে তিনি আরও বলেন, “এটি আমার ষষ্ঠ বিশ্বকাপ। এখনো মনে হচ্ছে আমি ভালো ফর্মে আছি। সৌভাগ্যবশত দল ভালো খেলছে এবং আমরা গুরুত্বপূর্ণ ম্যাচটি জিততে পেরেছি। বিশ্বকাপে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা সবসময়ই গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতিটি ম্যাচই কঠিন।”

আলজেরিয়ার পারফরম্যান্সের প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক জানান, প্রথমার্ধে দল কিছুটা চাপে ছিল, তবে দ্বিতীয়ার্ধে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

সমর্থকদের ভূমিকা নিয়েও কথা বলেন মেসি। তিনি বলেন, “আমি সবার আগে সমর্থকদের ধন্যবাদ জানাই। তারা আবারও দেখিয়েছে আর্জেন্টিনা বিশ্বের যেকোনো প্রান্তে অসাধারণ সমর্থন পায়। স্টেডিয়াম ভরিয়ে দেওয়া থেকে শুরু করে আমাদের পাশে থাকা—সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।”

শেষে তিনি যোগ করেন, “তাদের সমর্থন আমাদের জন্য বাড়তি শক্তি। আমরা যেখানে খেলি না কেন, তাদের উপস্থিতি আমাদের ঘরের মাঠের অনুভূতি দেয়। আমি আশা করি তারা এই মুহূর্ত উপভোগ করছে।”

আবেগ, পারফরম্যান্স এবং রেকর্ড—সব মিলিয়ে ম্যাচটি মেসির ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

Tags: মেসিলিওনেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনার পরের ম্যাচ কবে?
  • বিশ্বকাপে হ্যাটট্রিকের রাতে ব্যক্তিগত কষ্ট নিয়ে আবেগঘন মেসি
  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড
  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম