Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৩ pm ১৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা:

 বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নিয়ম-কানুন মেনে বৈধ উপায়ে বিদেশ গমনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষতা অর্জন করলে নিজে এবং রাষ্ট্র উভয়ই উপকৃত হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন।

শাহিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন,খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস, মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসার উপাধাক্ষ মাওলানা সিহাব উদ্দিন, ইউপি সদস্য জিএম এনামুল কবীর, কাজী শহিদুল ইসলাম পিটু, সংরক্ষিত মহিলা সদস্য মোসা মাহাফুজা খাতুন. ও প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষক মোঃ বাবুল হোসেন। সেমিনারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের শিক্ষক তৌহিদুর রহমান।

সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের গুরুত্ব এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনার বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
  • গোপালপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক
  • ফুলবাড়ীতে জলবায়ু সহণশীল সমাজ গঠনে প্রশাসনের নিকট শিশুদের প্রত্যাশা
  • রাস্তা পাকাকরণে অনিয়ম, রাতে রাবিশের বদলে মাটি ব্যবহার; দায় স্বীকার ঠিকাদারের
  • ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম