Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুফতি আহমদুল্লাহকে নিয়ে কটূক্তি ঘিরে সমালোচনার ঝড়, ক্ষমা চাওয়ার দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৫ pm ১৬, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচিত ইসলামী বক্তা মুফতি আহমদুল্লাহর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী। তার করা আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় ওঠে।

জানা যায়, গত ১৫ জুন একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে মুফতি আহমদুল্লাহর একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। সেখানে তার উদ্ধৃতিতে বলা হয়, “একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে একটি খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা।”

ওই পোস্টের মন্তব্যের ঘরে সমীর চক্রবর্তী প্রথমে বিদ্রূপাত্মক ভঙ্গিতে “হুজুর হু হু” লিখে হাসির ইমোজি ব্যবহার করেন। পরে আরও একটি মন্তব্যে তিনি লেখেন, “সব জায়গায় ধর্মের জ্ঞান কুত্তায়ও শোনে না।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমীর চক্রবর্তীর প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সাইবার দলের সভাপতি সুমন খান এক ফেসবুক পোস্টে বলেন, “একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মীর কাছ থেকে এ ধরনের বেয়াদবিমূলক মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। এটি শুধু অশালীনতাই নয়, বরং চরম ঔদ্ধত্য ও অসভ্য মানসিকতার বহিঃপ্রকাশ।”

অন্যদিকে, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোল্লা জাহিদুল হাসান ইসরাফিল তার ফেসবুক পোস্টে লেখেন, “এর আগেও আলেম-উলামাদের নিয়ে আপনার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ উঠেছে। সাম্প্রতিক মন্তব্যটি যদি সত্যিই আপনার হয়ে থাকে, তবে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়াই হবে দায়িত্বশীলতার পরিচয়। যত দ্রুত ক্ষমা চাইবেন, ততই ভালো।”

এ বিষয়ে সমীর চক্রবর্তীর বক্তব্য জানতে তার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • জাল শেনজেন ভিসা দিয়ে পাচার: বিমান কর্মকর্তা গ্রেফতার
  • শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা
  • সৈয়দপুরে ভয়াবহ অগুনে ৫ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম