Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৩ pm ১৬, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিরোধিতা কেবল বিরোধিতার জন্য নয়, বরং জনগণের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

তিনি দাবি করেন, ২০০৮ সালের পর সংসদে কার্যকর কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না, ফলে অনেক সময় সরকারই একইসঙ্গে সরকার ও বিরোধী দলের ভূমিকা পালন করেছে। তবে বর্তমানে সংসদে বিরোধী দলের সক্রিয়তা আবারও দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলছে এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে। সংসদের কার্যক্রমে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাও তাদের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, এমনকি অধিবেশন বর্জনের ঘটনাও ঘটেছে। তবে সংসদের ব্যয় বিবেচনায় রেখে এখন তারা জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে চান।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তারা “নরম বা গরম” নয়, বরং যৌক্তিক ও গঠনমূলক বিরোধিতা করতে চান। জনগণের পক্ষে কথা বলার সুযোগ থাকলে সংসদে সক্রিয় থাকবেন বলেও জানান তিনি।

এছাড়া বাজেট প্রসঙ্গে তিনি বলেন, অর্থবছরের বাজেট উপস্থাপনের সময়সূচি আরও কার্যকরভাবে নির্ধারণ করা গেলে ব্যয় সাশ্রয় সম্ভব হবে—এ বিষয়ে সংসদে বিরোধী দল আবারও জোরালোভাবে মত দেবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

Tags: জনকল্যাণজামায়াত আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
  • জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গকারী মতিন গ্রেফতার
  • হরিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিলেন অধ্যাপক ডা. হাসিনা আফরোজ
  • ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত
  • মুফতি আহমদুল্লাহকে নিয়ে কটূক্তি ঘিরে সমালোচনার ঝড়, ক্ষমা চাওয়ার দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম