যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া থাকলেও সামরিক প্রস্তুতি জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার (১৬ জুন) তেহরানে দেওয়া বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর থাকলেও ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা কোনোভাবেই শিথিল করবে না।
তিনি বলেন, সমঝোতা স্মারক বাস্তবায়নের সময়েও ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে বজায় থাকবে এবং তা আরও শক্তিশালী করার কাজ অব্যাহত থাকবে।
মুখপাত্র আরও জানান, চুক্তি চলাকালীন সময় জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়াও থেমে থাকবে না।
তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষ যদি এই সমঝোতার শর্ত ভঙ্গ করে, তাহলে ইরান কঠোর ও দ্রুত প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, এমন পরিস্থিতিতে আঞ্চলিক সামরিক ভারসাম্য আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।
ইরানি সামরিক কর্মকর্তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, কূটনৈতিক সমঝোতা চললেও তেহরান নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে।
সূত্র: মিডল ইস্ট আই

