Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৬ pm ১৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নে সরকারি খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার আকোটেরচর ইউনিয়নের আকোট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়াসহ পরিবেশ ও স্থানীয় কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের আওতায় আনা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

এ সময় তিনি বলেন, সরকারি খাল, নদী ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম