Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডা. জাহেদের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০০ pm ১৫, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় আটকে রাখার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটির প্রতি আনুষ্ঠানিক প্রতিবাদ ও অসন্তোষ জানিয়েছে ঢাকা।

সোমবার (১৫ জুন) এ পদক্ষেপ নেওয়া হয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনভিপ্রেত ও দুঃখজনক এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

জানা গেছে, একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার (১৪ জুন) দিল্লি যান ডা. জাহেদ উর রহমান। বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় অপেক্ষা ও জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই পাসপোর্ট ফেরত নিয়ে সফর বাতিলের সিদ্ধান্ত নেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।

পরবর্তীতে দিল্লিতে অবস্থান না করে তৃতীয় দেশের মাধ্যমে সোমবার সকালে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ঘটনাটিকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ভারতের কাছে তুলে ধরেছে।

Tags: ভারতহাইকমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম