Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৩ pm ১৫, জুন ২০২৬
in Top Lead News, আইন ও আদালত
A A
0

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

আইনজীবী ইউনূছ আলী আকন্দ জানান, বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে শুধু হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই নয়, বরং যে আইনের অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে— সেই ১৯৮২ সালের ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স’ আইনটির বৈধতা নিয়েও চ্যালেঞ্জ করা হয়েছে।

এর আগে, গত ২৭ মে ঈদের দিন সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয়টি নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এই হৃদয়বিদারক ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা, কোনো বিকল্প ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার কারণেই নবজাতকগুলোর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই অবহেলার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। একই সাথে হাসপাতালের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনায় উল্লেখ ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই এবার আদালতের দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম