Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪১ am ১৪, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে এমন একটি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হ‌য়ে‌ছে। শনিবার ভোরের দিকে রাজবাড়ী শহরতলীর শ্রীপুর বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে এ মিছিল হয়।

জানা গেছে, ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বাস টার্মিনালের সামনে মহাসড়কে কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। স্বল্প সময়ের জন্য মিছিলটি রাস্তায় অবস্থান করে। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে বাংলাদেশের পতাকা দেখা যায়। ব্যানারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির পাশাপাশি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপুর ছবিও ছিল।

এ সংক্রান্ত প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের এক মিনিটের একটি ভিডিও দেখা গেছে। তবে ভিডিওটি আসলে রাজবাড়ী শহরতলীর শ্রীপুরের কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tags: আওয়ামী লীগরাজবাড়ী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের গর্জন: নেপথ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেব
  • রূপগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট
  • সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন মুফতি আমির হামজা
  • রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার
  • তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম