Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ১৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা শহরের প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

শনিবার ( ১৩ জুন ) দুপুর সাড়ে ১২ সাতক্ষীরার শহরেরর বুক চিরে বয়ে যাওয়া প্রাণসায়েরের খালের দুই পাশে জুড়ে বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মইনুল ইসলাম খান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারি বন সংরক্ষণ প্রিয়াংকা হালদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, জেলা জায়ায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাতক্ষীরা পৌরসভার সচিব মোহাম্মদ লিয়াকত আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রাণসায়রের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতিয়ার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসাবে এবছর এক কোটি বৃক্ষরোপণ করা হবে। শুধু বৃক্ষ রোপনই নয়, এই বৃক্ষরোপনকে সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা জেলায় প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন করা হবে। তিনি বেশ কয়েকটি প্রজাতির বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আর্জেন্টিনার পরের ম্যাচ কবে?
  • বিশ্বকাপে হ্যাটট্রিকের রাতে ব্যক্তিগত কষ্ট নিয়ে আবেগঘন মেসি
  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড
  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম