দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন এবং ত্রিপুরা রাজ্যের আগরতলার হলিডে প্ল্যানার্সের স্বত্বাধিকারী ট্যুর অপারেটর মনিষ চক্রবর্তীর সাথে দুই দেশের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বেশিরভাগ মানুষই এখন দেশ বিদেশের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে যায়। সপরিবারে বেড়াতে যায়। যাদের কম টাকা আছে তারা অবশ্য দেশের মধ্যেই ঘুরে বেড়ায়। যাদের একটু বেশি টাকা আছে তারা নেপাল-ভারত-ভুটান-সিকিম ঘুরে বেড়ায়। আবার যাদের আরো বেশি টাকা আছে তারা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াও ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়াও ঘুরে বেড়ায়। কিন্তু দুই বছর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তরিক সর্ম্পক না থাকায় দুইদেশের পর্যটকরা দেশের জাতীয় অর্থনীতিতে খুব একটা বেশি লাভবান হচ্ছেন না। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করা হলে পর্যটন শিল্প এগিয়ে নেয়া সম্ভব।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুরে মৌলভীবাজার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন ব্যবসায়ীরা। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম এবং দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি ও স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব।
সফরকালে অতিথিরা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিদর্শন করেন। সেখানে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক তাদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন। এছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দু-দেশের পর্যটকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় পর্যটন খাতের উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রসঙ্গত, ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার জেলা প্রশাসক শ্রীমতি মেঘা জৈন এরঁ বাবা।

