মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভ্রম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস ও ভূয়া দন্ত চিকিৎসকের কারাদন্ড,জরিমানা এবং মোটরসাইকেল চালকে অর্থদন্ড করা হয়েছে।
৬ জুন শনিবার বিকেলে মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানে অবৈধ কারেন্ট জাল সম্পর্কে ব্যবসায়ী সহ সকলকে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যমে সচেতন করে নিষিদ্ধ ব্যবসার সাথে জড়িত না থাকার আহ্বান জানান।মোটরসাইকেল চালকের হেলমেট পরিধান ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় শাকিল মিয়া নামক এক চালককে ৫শত টাকা জরিমানা করা হয়।নিয়ম বর্হিভূত ভাবে পরিচালনার দায়ে “শাকিব ডেন্টাল কেয়ার”নামক প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা।পাশাপাশি উপজেলা সদরের চৌরাস্তায় বসা ভূয়া দন্ত চিকিৎসক মোঃশফিকুল ইসলাম নামীয় একজনকে দুই হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ।

