Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সবার সাথে বন্ধুত্ব, কারো দাসত্ব নয়!

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৭ pm ০৭, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সবার সাথে স্বার্থ সংশ্লিষ্ট বন্ধুত্ব, কারো দাসত্ব নয়, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই নীতি অবলম্বন করে কাজ করছে বর্তমান সরকার। আর সেই কারণেই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও কূটনৈতিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার (৭ জুন) সকালে তিনি সফরে রওনা হন। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষ গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত সহযোগিতার অগ্রগতি, প্রযুক্তিগত বিষয় এবং আর্থিক দিক। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ও আলোচনায় আসতে পারে।

সফরে জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতিও গুরুত্ব পাবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতিসংঘ সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা নিয়ে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে তার ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, প্রায় সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। এর আগে ২০১৯ সালে এ কে আবদুল মোমেন রাশিয়া সফর করেছিলেন। পরে ২০২৩ সালে সের্গেই ল্যাভরভ ঢাকা সফর করেন।

Tags: তারেক রহমানপররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
  • বিশ্ব পরিবেশ দিবসে তরুণদের সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার
  • সাভার পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
  • গোসাইরহাট হাসপাতালে অজানা তাপের উৎস, ফায়ার সার্ভিসও খুঁজছে উত্তর
  • পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম