Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ০৬, জুন ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

সিলেট প্রতিনিধি:

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। ট্রাকশ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

শনিবারের (৬ জুন) মধ্যে আসামিদের গ্রেফতার করতে না পারলে রোববার ভোর ৬টা থেকে সিলেট- ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৯ বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

স্মারকলিপি থেকে জানা গেছে, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিত ভাবে এ হত্যাচেষ্টা চালায়। সেখান থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার জানাজা ও কবর দেওয়া হয়।

শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, এ নৃশংস হত্যাকান্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার বলেন, মূল আসামিদের গ্রেফতারের জন্য আমরা (পুলিশ) ও ডিবি পুলিশ মিলে সর্বোচ্চ চেষ্টা করছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মানিকগঞ্জের শিবালয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আটক ৩
  • শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • সৈয়দপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • চব্বিশে যে রায়ের পর পতন ঘণ্টা বেজেছিল শেখ হাসিনার
  • পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল: অবৈধ বিদেশি বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম