Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৩ pm ০৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় কান্দি ইউনিয়নের বালার দিঘী চাপরা পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর হামলা, মারপিট ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মুসলিম ডাক্তারের ছেলে আমিনুল ইসলামের পরিবারের সঙ্গে একই এলাকার লাল মিয়ার ছেলে মোফাজ্জল হোসেনের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার গভীর রাতে আমিনুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সময় মোফাজ্জল হোসেন, তার স্ত্রী আয়শা বেগম, মেয়ে মোহনা আক্তার ও জামাই ফেরদৌস মিয়া সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করেন।
একপর্যায়ে তারা বসতবাড়ির টাটী বেড়া ও টিনের চাল ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন।

আহত আমিনুল ইসলামের স্ত্রী সুমনা আক্তার ফেন্সি বলেন, “বুধবার দিবাগত রাতে হঠাৎ করে তারা আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরের টিন ও বেড়া ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে আহত করে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকিও দিয়েছে।”

আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম
জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি জমি দখলমুক্তে বাধা কোথায়? সাবেক আ.লীগ নেতাদের দখল নিয়ে জনমনে প্রশ্ন
  • ট্রাম্পের সঙ্গে প্রতি দুই দিনে একবার কথা হয়: নেতানিয়াহু
  • চরভদ্রাসনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালকের সহকারী নিহত
  • মায়ের কবরের পাশে তিন প্রতিবন্ধী ভাইয়ের নিঃসঙ্গ ও কষ্টের জীবন
  • টাঙ্গাইলে সাবেক ভাইস চেয়ারম্যানের বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম