Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৫৬ am ৩১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এস.কে. রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ও জিয়নপুর ইউনিয়নের সীমান্তবর্তী খোর্দ্দছাতিয়ান ও বিষ্ণুপুর গ্রামের মধ্যকার একটি সরকারি রাস্তা দখলের অভিযোগে শনিবার বিকেলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাত গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত সরকারি রাস্তাটির একটি অংশ বাউন্ডারি নির্মাণ করে দখল করা হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল এবং কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের দাবি, রাস্তার ওপর নির্মিত বাউন্ডারির কারণে ভ্যান, ট্রলি ও কৃষি যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বৃষ্টির পানি রাস্তায় নেমে এসে ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত করে সরকারি রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের আশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপে রাস্তাটি দ্রুত দখলমুক্ত হবে এবং জনদুর্ভোগের অবসান ঘটবে।

Tags: প্রশাসনের হস্তক্ষেপমানববন্ধনসরকারি রাস্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম