Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাট্যচর্চায় নতুন অঙ্গীকার, ‘জীবন সংকেত’-এ নতুন কমিটি

Tanazzina TaniabyTanazzina Tania
১০:০২ am ৩১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক:

সৃজনশীল চর্চা ও নাট্য আন্দোলনের অঙ্গীকারকে সামনে রেখে জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টায় আয়োজিত এ সভায় সংগঠনের চলমান কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জীবন সংকেতের সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইলিয়াস বখত চৌধুরী জালাল,অনুপ কুমার দেব মনা,মহিব উদ্দিন সোহেল,আব্দুল্লাহ আল হাসান, আব্দুল হাই চৌধুরী সানু,জহিরুল হক শাকিল, মঈন উদ্দিন মুন্না,শেখ মঈনুদ্দিন নোমান,আসাদ মায়মুনি,সুবীর কান্তি রায়,আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সৌরভ বিকাশ দেব,তোফাজ্জল শাকিল,হাবিবুর রহমান মুরাদ,তন্বী পাল,বিদিপ্তা দত্ত,খান নিসু,মো. নাসির উদ্দিন রাসেল,জুয়েল রায়,দিব্যেন্দু পাল উৎস ও সুভাষ আচার্য্য।

সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে জীবন সংকেত নাট্যগোষ্ঠীর কার্যনির্বাহী দ্বিবার্ষিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ইমতিয়াজ আহমেদ তুহিন সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান প্রশান্ত ভট্টাচার্য রিংকু ও মাঝহারুল ইসলাম পাভেল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌরভ বিকাশ দেব, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ চৌধুরী।

সভায় বক্তব্য দিতে গিয়ে নবনির্বাচিত সভাপতি ইমতিয়াজ আহমেদ তুহিন বলেন,“নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়,এটি সমাজ পরিবর্তন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শক্তিশালী হাতিয়ার। জীবন সংকেত সবসময় সৃজনশীল চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের ধারাকে এগিয়ে নিতে কাজ করেছে। নতুন কমিটি সেই অঙ্গীকার আরও দৃঢ়ভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম পাভেল বলেন,“সংগঠনের ঐক্য, নিয়মিত নাট্যচর্চা এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার মধ্য দিয়েই জীবন সংকেতের পথচলা আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে পরিকল্পিত কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নাট্য আন্দোলনকে আরও বেগবান করার চেষ্টা অব্যাহত থাকবে।”

সভায় বক্তারা নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন নেতৃত্বের হাত ধরে জীবন সংকেত নাট্যগোষ্ঠী সৃজনশীল অভিযাত্রায় নতুন গতি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Tags: নতুন কমিটিনাট্যচর্চা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম