Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৫২ am ৩১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় গাছ কাটা ও পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজাদের হামলায় এক চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজী ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কাজী সিরাজুল ইসলাম (৬২)। তিনি মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন। আহত হয়েছেন মো. কাজী মাসুদ রানা (৩৬), যিনি সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চর চাঁদপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন পূর্ব বিরোধের জেরে কাজী সুমন (৪২) ও কাজী তুষার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে কাজী মাসুদ রানা ও কাজী সিরাজুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে দুজনই গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত কাজী মাসুদ রানার চিকিৎসা চলছে।

সংবাদ পেয়ে পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি এখনো পরিবারের তরফ থেকে কেউ আমাদের কাছে আসেনি। যতদূর জানতে পেরেছি লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম