Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে দেখছি না: আজমেরী হক বাঁধন

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪০ am ৩১, মে ২০২৬
in বিনোদন
A A
0

ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের প্রেম, বিয়ে এবং জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে আবারও অকপটে মুখ খুলেছেন এই তারকা।

আলাপচারিতায় বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে তাঁর বর্তমান পরিকল্পনা কী? স্বভাবসুলভ সোজা সাপ্টা জবাবে বাঁধন বলেন, “সত্যি বলছি, গত বছর আমার বিয়ের একটা পরিকল্পনা ছিল। তবে পরিকল্পনা থাকলেই তো আর হয় না, মনের মতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। এমনকি তাঁর মা-ও আমাকে খুব পছন্দ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সে আসলে ভেগে গেছে!”

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কোনো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে দেখছি না। তবে প্রেম করার জন্য দুই-একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে বিয়ের জন্য সঠিক পাত্র হওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

নিজের অতীত জীবনের টানাপোড়েনের কথা স্মরণ করে বাঁধন আরও যোগ করেন, “বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই নতুন করে সেই একই ভুল করা যাবে না।”

অনুষ্ঠানে শুধু ব্যক্তিগত জীবনই নয়, ঈদকে ঘিরে নিজের শৈশবের নস্টালজিক স্মৃতিও শেয়ার করেন বাঁধন। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল অন্যরকম এক আনন্দ। মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজেদের গ্রামের বাড়িতে পরিবারের সব সদস্যদের সঙ্গে কাটানো সেই উৎসবমুখর দিনগুলোর স্মৃতি আজও তাঁর মনে সমানভাবে উজ্জ্বল।

Tags: আজমেরী হক বাঁধনবিনোদনবিশেষ নিউজসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম