এমএ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫টি গরু কুরবানী করে অসচ্ছল ও কুরবানী দিতে না পারা পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় গরু জবাই কার্যক্রম শুরু হয়। পরে সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনের জনশক্তির মাধ্যমে এসব গোশত বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. খিদির আব্দুস সালাম, সেক্রেটারি মো. মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর, সেক্রেটারি মো. হামিদুল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার সেক্রেটারি মো. ওয়াশিম মিয়াসহ বিভিন্ন নেতাকর্মী।

