শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির পাংসের খাল পুনঃখনন কার্যক্রমে বাঁধা প্রদান ও অপপ্রচার কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫মে) বিকাল ৫টায় সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আবুল কালাম আজাদ,মাওলানা আবুজার রহমান,ওয়াজেদ আলী, শিক্ষক মোঃ সালাউদ্দীন,মোফাজ্জল হোসেন,ইব্রাহিম খলিল, আলআমিন হোসেন,আবুজার গাজী প্রমুখ।
মানববন্ধনে মোফাজ্জল হোসেন বলেন দীর্ঘদিন ধরে পাংসার খাল ভরাট নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন, পানি নিস্কাশন এবং স্থানীয় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে।
এসব সমস্যা নিরসনের লক্ষে সরকারি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলে বেসরকারী একটি সংগঠন উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে প্রকল্প বাস্তবায়নে বাঁধার দেওয়ার চেষ্টা করছে।
শিক্ষক সালাউদ্দীন বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খননে বাঁধা দেওয়ায় এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বক্তারা আরও বলেন খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা কৃষি ফসল ফলাতে পারবেন, জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। মানববন্ধনে বক্তারা অপপ্রচার ও উন্নয়ন কাজে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
ছবি-শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাঁধা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

