Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১১ pm ২৬, মে ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র শিশু কন্যা। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ মাহমুদ স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে গৌরনদীর বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকলে পেছন দিক থেকে দ্রুতগতির তাজ আনন্দ পরিবহনের একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষোভে বাসটি ভাঙচুর করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এঙ্গেলসের ‘দ্য কন্ডিশন অব ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড‘ শীর্ষক গ্রন্থ প্রকাশের ১৮১ বছর
  • ঝড়-বৃষ্টিতে অচল বিদ্যুৎ ব্যবস্থা, দুর্ভোগে শরণখোলা-মোড়লগঞ্জের মানুষ
  • নোয়াখালীতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলো ছাত্রদল নেতা
  • অবক্ষয়িত সমাজ ও বিপন্ন মানবিকতা: বাংলাদেশে ক্রমবর্ধমান যৌন সহিংসতা এবং সামগ্রিক উত্তরণের পথ: অধ্যাপক দিপু সিদ্দিকী
  • প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম