Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইবিডব্লিউএফ’র সিরাজদিখান উপজেলা সভাপতি ও জেলা সহ-সভাপতি নির্বাচিত হলেন আলাউদ্দিন তালুকদার চপল

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৫ pm ২৫, মে ২০২৬
in অন্যান্য
A A
0

এম এ আউয়াল আশিক:

ইন্ডাস্ট্রিয়ালিস্ট এণ্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউণ্ডেশন (আইবিডব্লিউএফ)-এর মুন্সীগঞ্জ জেলা সহ-সভাপতি এবং সিরাজদিখান উপজেলা সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও সাংবাদিক জনাব আলাউদ্দিন তালুকদার চপল। গত ১২ মে ২০২৬ তারিখে তাকে মুন্সীগঞ্জ জেলা সহ-সভাপতি এবং ১৯ মে ২০২৬ তারিখে সিরাজদিখান উপজেলা সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

জনাব আলাউদ্দিন তালুকদার চপল ঢাকার ইসলামপুরে দীর্ঘদিন ধরে বস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসার পাশাপাশি তিনি সাহিত্যচর্চা, লেখালেখি ও সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি মাসিক “বিক্রমপুর” পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৭২ সালের ১৫ জানুয়ারি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ইছাপুরা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বিক্রমপুর কুঞ্জবিহারী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সাংগঠনিক কর্মকাণ্ডেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কুসুমপুর চাঁদের হাটের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষ সংগঠক হিসেবে সুনাম অর্জন করেন।
তার পিতা জনাব ইদ্রিস আলী তালুকদার ছিলেন ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, একজন প্রখ্যাত পণ্ডিত ও বরেণ্য ব্যক্তিত্ব। তিনি কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও তিনি ইছাপুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসার মজলিসে শুরার সভাপতির দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে জনাব আলাউদ্দিন তালুকদার চপল বিবাহিত। তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। স্থানীয় সামাজিক, সাংগঠনিক ও সাংবাদিক মহলে তার এ নির্বাচনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
  • শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • কাপ্তাইয়ে একই পরিবারে দুই মরণব্যাধি: অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
  • সদরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
  • টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম