এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে বসে থাকব না।” তিনি শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
পোস্টে তিনি দাবি করেন, বক্তব্যের প্রসঙ্গ না বুঝে বা ইচ্ছাকৃতভাবে বিকৃত করে জুলাই আন্দোলনকে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ানকে সামনে আনে।
আসিফ মাহমুদ আরও বলেন, তাদের আন্দোলন ছিল মূলত শান্তিপূর্ণ এবং ইতিহাসে প্রায় সব গণঅভ্যুত্থান ও বিপ্লবেই প্রতিরোধের উপাদান থাকে। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবেই ওই বক্তব্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে, কয়েক হাজার রিঅ্যাকশন ও মন্তব্য জমা পড়েছে।

