Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৬ pm ২৩, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ময়মনসিংহের ত্রিশালে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে নিজ হাতে মাটি কেটে এ কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণও অংশ নেন। এর আগে সকালে তিনি রাজধানীর তেজগাঁও থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা করেন।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবারের কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুলজয়ন্তীর উদ্বোধন করেন এবং নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানস্থলে আলোকসজ্জা, নিরাপত্তা ও সাংস্কৃতিক পরিবেশে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।

প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও বিভিন্ন পরিবেশনায় অংশ নিচ্ছে।

বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

Tags: প্রধানমন্ত্রীময়মনসিংহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম রোগী ও জরুরি চিকিৎসা সেবায় ঈদের ছুটি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
  • চুয়াডাঙ্গায় জমে উঠেছে পশুর হাট
  • বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবি, হুমায়ুনকে কড়া বার্তা বিজেপির
  • ​ব্রাহ্মণপাড়ায় অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ
  • কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম