Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃনুরুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৪ pm ২০, মে ২০২৬
in অন্যান্য
A A
0

দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নুরুল ইসলাম সোনাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম তসলিম উদ্দিন এবং মাতা মরহুম উজালা।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি, যুবরাজনীতি ও কৃষক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন মোঃনুরুল ইসলাম সোনাই মিয়া। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি দৌলতপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়াও তিনি দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং মানিকগঞ্জ জেলা যুবদলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা কৃষকদলের সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে মোঃ সোনাই মিয়া উপজেলা চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।

মোঃ নুরুল ইসলাম সোনাই বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজমুল রাজনীতিতে এসে দাঁড়িয়েছে শুধু জনগণের ভালোবাসায় তাই আমি জনগণের সাথে মিশে থাকতে চাই এর জন্য আমি সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি। আমি আওয়ামী লীগের আমলের সর্বোচ্চ মামলার আসামি এবং বারবার কারা নির্যাতিত, আমার রাজনৈতিক জীবনে আমার দল( বাংলাদেশের জাতীয়তাবাদী) এবং জনগণ আমাকে সর্বোচ্চ দিয়েছে, তাই আমি দল এবং জনগণের প্রতি চির কৃতজ্ঞ, আমি আমার জীবনের বাকি সময়টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জনগণের সাথে মিশে থাকতে চাই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী
  • শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর শুভ উদ্বোধন
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট
  • দিনাজপুর ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু
  • মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম