Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৮ pm ২০, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২২ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

২০ মে (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ ও প্রয়োজনীয় সেবাসমূহ সীমিত পরিসরে চালু রাখা হবে। আগামী ৬ জুন থেকে প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়েছে।

এদিকে ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে বিকেল ৫টা থেকে ৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। পরবর্তীতে ৬ জুন সকাল ৬টায় হলগুলো পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এসময় শিক্ষার্থীদের হলসমূহে অবস্থান না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সময়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নে হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী
  • শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর শুভ উদ্বোধন
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট
  • দিনাজপুর ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু
  • মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম