Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামের দপ্তরগুলোতে সিন্ডিকেট রাজনীতি চলছে: এমপি আতিকুর রহমান মোজাহিদ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২১ pm ২০, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মিজানুর কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, কুড়িগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা জনগণের প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন এবং তাদের মধ্যে কেউ কেউ “জনগণবিরোধী আচরণে” লিপ্ত।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, কেউ কেউ বলার চেষ্টা করছে এমপি সাহেবের বরাদ্দ ফেরত যাচ্ছে। আমি কুড়িগ্রামের মানুষের জন্য সংসদে কথা বলি এবং মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে উন্নয়ন বরাদ্দ আনার চেষ্টা করি। কিন্তু স্থানীয় দপ্তরগুলোতে কিছু কর্মকর্তা সহযোগিতা করছেন না। সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের অনেকেই নিজেদের “স্যার সংস্কৃতি” ধরে রাখতে পছন্দ করেন এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে অনাগ্রহী।
তিনি আরও বলেন, অনেকেই সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক সুবিধা নিতে অভ্যস্ত। তারা জনগণকে কষ্ট দিতে পছন্দ করেন এবং এখনো ফ্যাসিস্ট ধাঁচের আচরণ বজায় রেখেছেন।

ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ তুলে এমপি মোজাহিদ বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠী সিন্ডিকেট করে বিভিন্ন সুবিধা নিয়ন্ত্রণ করছে এবং তাকে উন্নয়ন কাজ করতে সহযোগিতা করছে না।
টিআর ও কাবিখা বরাদ্দ প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান জানিয়ে বলেন, এসব বরাদ্দ জনগণের উন্নয়নের জন্য। কোনো অবস্থাতেই ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার জন্য এক টাকাও ব্যবহৃত হতে দেওয়া হবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে বিষয়টি জনগণের সামনে তুলে ধরা হবে।

কুড়িগ্রাম সদর হাসপাতাল নিয়ে ছড়ানো গুজবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রতি মাসে ১৪ লাখ টাকা তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার। তিনি এসব অভিযোগের প্রমাণ দিতে সাংবাদিকদের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
#

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি
  • নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনসহ আলোচনায় যা থাকছে
  • অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়ার গুজব, মুখ খুললেন অভিনেতা
  • লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
  • ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ সিনেমার ট্রেলার প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম