Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৪ am ১৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে শ্রীমঙ্গল থানার আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ি রোডে পরিচালিত অভিযানে ময়না রবিদাস (৫৭) নামের ওই নারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার সহযোগী সাগর রবিদাস পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় মৌলভীবাজার সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে একটি রেইডিং টিম শনিবার (১৬ মে) গভীর রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ি রোড ঘেরাও করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাগর রবিদাস পালিয়ে যায়। এ সময় ময়না রবিদাসও পালানোর চেষ্টা করলে রেইডিং টিম তাকে আটক করতে সক্ষম হয়।

ডিএনসি জানায়,গ্রেপ্তারকৃত ময়না রবিদাসকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে মাদক কারবারের সঙ্গে জড়িত নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের নজরদারির আওতায় এনে পর্যায়ক্রমে আইনের মুখোমুখি করা হবে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান সোমবার (১৮ মে) বলেন,“মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট নেটওয়ার্কের অন্য সদস্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু
  • কাপাসিয়ায় বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মুখে হাসি
  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম