Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীতে জেলী মেশানো চিংড়ি জব্দ, আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৮ pm ১৮, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ওমর ফারুক, নরসিংদী:

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে জেলী মেশানো চিংড়ি মাছ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক পাইকারী মাছ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি মাছের আড়ত থেকে প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এসব মাছের মধ্যে অবৈধভাবে জেলী প্রবেশ করিয়ে ওজন বৃদ্ধি ও অধিক লাভের চেষ্টা করা হচ্ছিল। পরে জব্দ করা মাছ জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ ঘটনায় বৌয়াকুড় এলাকার বাসিন্দা পরিমল দাসকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউশন ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস অফিসার। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান জানান, খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু
  • কাপাসিয়ায় বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মুখে হাসি
  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম