Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে রিসোর্ট থেকে মোটরসাইকেল চুরি মামলার রহস্য উদঘাটন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪১ pm ১৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনার রহস্য উদঘাটন করে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‍্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‍্যাব। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার নবীনগর এলাকার এক ব্যবসায়ী গত ২২ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বনকুঠির রিসোর্ট এর গেইটে তার মোটরসাইকেল পার্কিং করে রিসোর্টে প্রবেশ করেন। পরে বের হয়ে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে ব্যর্থ হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানা এ একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর র‍্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সদর উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোটরসাইকেল চুরি মামলার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ শরিফুল ইসলাম রিমন (৩২) এবং মোঃ আলতাফ হোসেন (৪২)। তারা উভয়েই সুনামগঞ্জ জেলার মঙ্গলকাটা এলাকার বাসিন্দা। অভিযানের সময় চুরিকৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ সদর মডেল থানা এ হস্তান্তর করা হয়েছে।

Tags: সুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও গফুর মুন্সি ফাউন্ডেশন
  • ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন
  • মৌলভীবাজারে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চা শ্রমিকদের স্মারকলিপি
  • রাজনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
  • সুনামগঞ্জে রিসোর্ট থেকে মোটরসাইকেল চুরি মামলার রহস্য উদঘাটন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম