Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে পথরোধ করে সাংবাদিকদের ওপর হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৬ pm ১৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মুক্তাগাছা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমণ্ডপ এলাকার প্রভাতি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ ও প্রধান শিক্ষক পদ নিয়ে জটিলতা চলছিল। অভিযোগের প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলাম তদন্তে আসেন। তদন্ত চলাকালে উপস্থিত সাংবাদিকদের তিনি তদন্ত শেষ হওয়ার পর বক্তব্য দেবেন বলে জানান।

তদন্ত শেষে দৈনিক দিনকাল, দৈনিক যুগান্তর ও দৈনিক ইনকিলাব প্রতিবেদক ফেরদৌস তাজ, সোহেল রানা ও মীর সবুর আহম্মেদ এর সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা।

পরে সাংবাদিকরা অভিযোগকারী কথিত প্রধান শিক্ষক নূরুল হক নূরুর সাক্ষাৎকার নিতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে তদন্ত কর্মকর্তার গাড়িতে করে বিদ্যালয় ত্যাগ করেন।

অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে নূরুল হক নূরু ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিকদের পথরোধ করেন। এ সময় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় এবং তাদের ক্যামেরাফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাহাত হোসেন মানিক বলেন, দলবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নুরুল ইসলাম আওয়ামীলীগের দোসর। জুলাই আন্দোলনের পর থেকে তিনি পলাতক ছিলেন। হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনা উচিত বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ময়মনসিংহসাংবাদিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম