Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ১৪, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লা জেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। ফাইনাল খেলায় সদর দক্ষিণ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় ক্ষুদে ফুটবলাররা।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় নিশ্চিত করে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কুমিল্লা-৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মো. রেজা হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফাইনাল খেলায় অংশ নিতে যাওয়ার আগে খেলোয়াড়রা ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া নেন। এ সময় তিনি খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে ভাসে পুরো ব্রাহ্মণপাড়া উপজেলা। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা ক্ষুদে ফুটবলারদের অভিনন্দন জানান।

এদিকে হাজী জসিম উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, গ্রামবাংলার মেঠোপথ থেকে উঠে আসা এই দলটি আজ প্রমাণ করেছে স্বপ্ন দেখলে তা পূরণ হয়। খেলোয়াড়দের অদম্য পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং নিয়মিত অনুশীলনের ফলেই এই সাফল্য এসেছে।

তিনি আরও বলেন, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন ব্রাহ্মণপাড়ার সুনাম আরও বৃদ্ধি করবে।

ক্ষুদে ফুটবলারদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।

Tags: কুমিল্লাচ্যাম্পিয়নবিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম