Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৯ pm ১৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়,প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো. হাবিবুর রহমান।

সভায় বক্তারা অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি,অটিজমসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতকরণ,শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন,অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। সঠিক পরিচর্যা,সহানুভূতি ও সামাজিক সহযোগিতা পেলে অটিজমসম্পন্ন ব্যক্তিরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন,অটিজম সম্পর্কে সমাজে এখনও অনেক ভুল ধারণা রয়েছে। এসব ভুল ধারণা দূর করতে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, অটিজমসম্পন্ন শিশুদের বিকাশে পরিবার ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতি সহমর্মিতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন। এসময় অতিথিরা শিশুদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অর্থায়নে একজন অটিস্টিক শিশুর মাঝে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে কব্জি কাটার ঘটনায় স্ত্রী-মেয়ে গ্রেপ্তার
  • বান্দরবান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার
  • মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
  • মৌলভীবাজারে ৭২ লাখ টাকার অনুদান প্রদান
  • হাসপাতাল খোলার দাবিতে কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম