Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫২ pm ১২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল সাতক্ষীরা :

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ এলাকার জেবদিন গ্রামে তাঁদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে। নিহতের খবরে সাতক্ষীরার দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২৬)।

শফিকুল ইসলাম সদর উপজেলার আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে। অপরদিকে নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির সন্তান।

জানা গেছে, সোমবার দুপুরে জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে শফিকুল ও নাহিদুলসহ এক সিরীয় নাগরিক নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে একই এলাকায় একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলায় আরও দুই স্থানীয় বাসিন্দা নিহত হন।

বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ নাবাতিয়েহর নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

নিহতদের পরিবার জানায়, অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় মাত্র এক মাস আগে তারা লেবাননে পাড়ি জমান। অনেক স্বপ্ন নিয়ে গত ২০ রমজান বিদেশে গিয়েছিলেন শফিকুল ইসলাম। একইভাবে পরিবারের হাল ধরতে বিদেশে পাড়ি জমান তরুণ নাহিদুল ইসলামও।

প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় এখন বাকরুদ্ধ দুই পরিবার। ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনরা। কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাত এখনো থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮৬৯ জন নিহত###

Tags: নিহতপ্রবাসীলেবানন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামপালে যাচাইবিহীন সংবাদ ও ‘হলুদ সাংবাদিকতা’র বিরুদ্ধে মানববন্ধন
  • ৫ হাজার টাকার দোকান নিতে হয় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকায়
  • এবার, জুবাইদা রহমান, জাইমা রহমান ও তারেক রহমান কে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দীন পাটোয়ারীর
  • পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফেরত চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম