জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা যুবলীগের নেতা কাউসার আহমেদ জিএমকে কারাগারে
পাঠিয়েছেন আদালত। সোমবার (১১ মে) টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কাউসার আহমেদ জিএম মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের সাবেক মেম্বার আক্তার হোসেনের ছেলে। তিনি এক সময় মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে সোমবার তিনি টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

