Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর সেমিনার অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ১২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

আবদুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-পাকিস্তান ‘নলেজ করিডোর’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ই মে) পাকিস্তান হাইকমিশনের আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে নলেজ করিডোর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর নিচে পাকিস্তানের ২০টি বিশ্ববিদ্যালয় বুথে অংশগ্রহণ করে। যেখানে বিশ্ববিদ্যালয়গুলো পাকিস্তানের স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে শিক্ষার্থীদেরকে বিস্তারিত জানান।

এই প্রকল্পের আওতায় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫০০টি পূর্ণকালীন স্কলারশিপের সুযোগ পাবে।

সেমিনারে পাকিস্তান হায়ার এডুকেশন কমিশনের (এইচইসি) হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর জেহানজেব খান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সুন্দর মনোরম একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো অপেক্ষা করছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট ৫০০টি স্কলারশিপ বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে চলতি বছর ১৩০টি স্কলারশিপ দেওয়া হবে। এছাড়া মেলায় অংশ নেওয়া পাকিস্তানের শীর্ষ ২০টি বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে আরও কয়েকশ বৃত্তি প্রদানের সুযোগ রেখেছে।

জেহানজেব খান বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সংস্কৃতি ও খাদ্যাভ্যাস প্রায় এক। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা বিশ্বের উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা পায়। পাকিস্তানের অন্তত ৩৫টি বিশ্ববিদ্যালয় কিউএস র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। আমরা চাই বাংলাদেশি শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি (আইটি), কৃষি এবং আধুনিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুক।”

সেমিনারে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়লর শিক্ষক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান। পাকিস্তান হাইকমিশনার ঢাকা সহকারী কমিশনার মাসুমা আক্তার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বরিশাল ডেপুটি কমিশনার খাইরুল আলম।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রবিউল হাসান বলেন, পাকিস্তান হাইকমিশন থেকে পাকিস্তানে উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশের শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে। তারা শিক্ষার্থীদের বিষয়গুলো জানানোর জন্য এই প্রোগ্রাম আয়োজন করেছে সেখানে শিক্ষার্থীরা কিধরনের সুযোগ সুবিধা পাবেন এবং তাদের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। এখানে ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন তাদের বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। এটা আমাদের জন্য অবশ্যই বড় একটি সুযোগ উচ্চশিক্ষার জন্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় ফারিয়ার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত
  • প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
  • সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো চাচা জাকির
  • আজ আন্তর্জাতিক নার্স দিবস
  • পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম