Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ১২, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর চিরিরবন্দরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক ভাই গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৬ টার দিকে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছে।

নিহতরা হলেন- উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের বাবা দুলু মিয়া (৭০) এবং তার প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। আহত হাবিল হোসেন (৩০) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এরই জেরে মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব নিজ বাড়িতে বাবা দুলু মিয়ার শয়নকক্ষে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে বুকের উপর ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পত্তির অংশীদারিত্বের ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবা দুলু মিয়ার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে প্রথম পক্ষের ছেলে হাবিল ও কাবিল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় কাবিল হোসেনকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর ভাই হাবিলও হামলায় আহত হন।

ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত সাদিকুল ইসলাম ও শাকিব পালিয়ে যায়।

ওসি মাহমুদুল নবী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: দিনাজপুরভাই খুনমর্মান্তিক ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় ফারিয়ার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত
  • প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
  • সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো চাচা জাকির
  • আজ আন্তর্জাতিক নার্স দিবস
  • পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম