Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চলমান শিক্ষক আন্দোলনের মাঝে পদত্যাগ করলেন ববি প্রক্টর ড. রাহাত হোসাইন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ১১, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0
Oplus_131072

Oplus_131072

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

চললাম শিক্ষকদের পদোন্নতির আন্দোলনের মাঝে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ও অধ্যাপক পদোন্নতি প্রত্যাশী সহযোগী অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল।

রোববার (১০ই মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ড. রাহাত। অন্যদিকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছারও সিন্ডিকেট সদস্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন দিয়েছেন উপাচার্য বরাবর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক আন্দোলন করে আসছেন গত ২১ এপ্রিল থেকে। শিক্ষদের অভিযোগ নানাসময়ে উপাচার্য আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি। উপাচার্য বলছেন সংবিধি প্রণয়ন না করে শিক্ষকদের পদোন্নতি দেয়া সম্ভব নয়।

আরও জানা গেছে, সংবিধি প্রণয়ন ছাড়া শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম সিন্ডিকেটে এমন সিদ্ধান্তের পরই ফের উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। এরপরই আজ দুপুরে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত।

পদত্যাগের বিষয়ে সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, উপাচার্যের কার্যক্রমে তিনিসহ তার সহকর্মী শিক্ষক কর্মকর্তা সবাই হতাশ। উপাচার্য তাদের সবার হক নষ্ট করছেন বলে দাবি করেন তিনি। সার্বিক বিষয় নিয়ে উপাচার্যকে বারবার অনুরোধের পরও কোনো কাজ না হওয়ায় পদত্যাগ করছেন তিনি। শিক্ষকদের চলমান আন্দোলন কোনদিকে যাবে ক্লাস পরীক্ষা চলমান থাকবে কি না এবিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “আমার কাছে এখনো পদত্যাগের কোনো চিঠি আসেনি। তবে প্রক্টর আমাকে মৌখিকভাবে আজ সকালে জানিয়েছিলেন তাকে অব্যাহতি দেয়ার জন্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান
  • ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে জমি পাচ্ছে বিএসএফ
  • উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে রুমে চরম ঝুঁকি, আতঙ্কে রোগী ও কর্মীরা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক
  • কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম