Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতির আবেদন ববি শিক্ষকের 

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৪ pm ১১, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

রোববার (১০ই মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অব্যহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন তিনি। আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়ছার।

খোঁজ নিয়ে জানাগেছে, তানভীর কায়ছায় সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ২০২৩ সালে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছিলেন। এরপর দুই বছর অতিবাহিত হওয়ার পরেও ঐ ক্যাটারগরিতে নতুন সিন্ডিকেট সদস্য মনোনীত না হওয়ায় তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতির আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, তানভীর কায়ছার সিন্ডিকেট থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন আমার কাছে দিয়েছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ দেশের বাইরে যাবেন ছুটি নিয়ে চিকিৎসার জন্য। তাঁকে বলেছি আপনি ছুটি নিয়ে চিকিৎসার জন্য যান পরবর্তীতে আলোচনা করে আপনার বিষয়টি বিবেচনা করবো। তাঁকে এখনি সিন্ডিকেট থেকে অব্যাহতি দেয়া হচ্ছে না বলে জানান উপাচার্য।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষকদের পদোন্নতির দাবিতে আন্দোলন চলছে। এরমধ্যে গতকাল সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সংবিধি প্রণয়নের আগে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এরপর থেকে শিক্ষকরা আশাহত হয়ে পড়েছেন পুনরায় আন্দোলনের যাওয়ার কথাও ভাবছেন বলে খোঁজ পাওয়া গেছে। এরই মধ্যে সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে তানভীর কায়ছারের আবেদন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান
  • ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে জমি পাচ্ছে বিএসএফ
  • উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে রুমে চরম ঝুঁকি, আতঙ্কে রোগী ও কর্মীরা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক
  • কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম