Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৩ pm ১১, মে ২০২৬
in অন্যান্য
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে পেশার মর্যাদা রক্ষা, কর্মপরিবেশ নিশ্চিত করা এবং অযথা হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজবাড়ী জেলা শাখা।

আজ সকালে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফারিয়া রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী ইকবাল মিঠু, সহ-সভাপতি জাকারিয়া টনি, সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, কমল কৃষ্ণ চক্রবর্ত্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের নামে বিভিন্ন কোম্পানির ১৯ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা দাবি করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও কিছু হলুদ সাংবাদিক তাদের দালাল হিসেবে আখ্যায়িত করে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং অযথা হয়রানি বন্ধ করতে হবে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া প্রতিনিধিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান
  • পবিপ্রবিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, সব কার্যক্রম বর্জনের ঘোষণা
  • নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে:স্থানীয় সরকার মন্ত্রী
  • পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত
  • শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম