Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ ও পাকিস্তান সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৬ am ১১, মে ২০২৬
in খেলাধুলা
A A
0

চলতি বছরের মে ও জুন মাসে বাংলাদেশ ও পাকিস্তান সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বে অজিরা পাকিস্তানে কেবল ওয়ানডে সিরিজ খেললেও বাংলাদেশে খেলবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটেই।

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে বিশ্রাম দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার মূল তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডকে। এ ছাড়া টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। তবে ট্রাভিস হেড, কুপার কনোলি এবং জেভিয়ার বার্টলেটের মতো ক্রিকেটাররা আইপিএল শেষ করে সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক অলিভার পিককে প্রথমবারের মতো ডাকা হয়েছে। তিনটি সিরিজের জন্য মোট ২৪ জন ক্রিকেটারকে অদলবদল করে রাখা হয়েছে স্কোয়াডে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচী

ওয়ানডে সিরিজ: ৯ জুন (প্রথম), ১১ জুন (দ্বিতীয়) ও ১৪ জুন (তৃতীয়)।

টি-টোয়েন্টি সিরিজ: ১৭ জুন (প্রথম), ১৯ জুন (দ্বিতীয়) ও ২১ জুন (তৃতীয়)।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরিডিথ, অলিভার পেকে, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশ ও পাকিস্তানবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী
  • ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজায় দপ্তরি
  • সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় আহত মৌয়াল
  • ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ ‘সিপাহী বিদ্রোহের ১৬৯ বছর’: জনগণ কখনোই পরাভব মানে না
  • শরীয়তপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম