ঠাকুরগাঁওয়ে আধুনিক উৎপাদন কৌশল ও প্রযুক্তির ব্যবহার করে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) বিকেলে সদর উপজেলার ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক, ডিলার, কৃষি উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশগ্রহণ করেন।
ব্র্যাক সিড-এর ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজারের ডিলার নসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম। তিনি বলেন,
এসময় দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোফাখায়রুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের উন্নতমানের বিভিন্ন বীজ—ধান, ভুট্টা, গম, সরিষা, সবজি ও মৌসুমি ফসলের বীজের গুণাগুণ, সঠিক ব্যবহার পদ্ধতি এবং ফলন বৃদ্ধিতে এসব বীজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
এদিকে কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত মানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি সম্ভব। ব্র্যাক সিডের বিভিন্ন উন্নতমানের বীজ ও কৃষি উপকরণ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি রোগবালাই দমন, সঠিক সার প্রয়োগ ও পরিচর্যার বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।
কর্মশালায় স্থানীয় কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের মনিটর অফিসার সেলিম রেজা, সিনিয়র টেরিটোরি সেলস অফিসার মো. রুহুল আমিন এবং টেরিটোরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান।
কর্মশালায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পারপুগী এলাকার বিপুল সংখ্যক কৃষকেরা অংশগ্রহণ করেন। তারা আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী দিকনির্দেশনা গ্রহণ করেন। শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে ব্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের বীজ ধান বিতরণ করা হয়।

