গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দেয়। রোববার (১০ মে) ভোররাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার গভীর রাতে একদল ব্যক্তি ট্রাক নিয়ে বাগমারা এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
পরে উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে তারা মারা গেছেন। আরও কয়েকজন পালিয়ে গেছে। ঘটনাস্থলে আনা ট্রাকটিও আগুনে পুড়িয়ে দেওয়া

