Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিন্ডিকেট সভায়ও মিলল না সমাধান, ববির ৬০ শিক্ষকের পদোন্নতি অনিশ্চিত

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ am ১০, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল:

দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবিতে আন্দোলন চালিয়ে আসা বরিশাল বিশ্ববিদ্যালয়–এর ৬০ শিক্ষক নতুন করে হতাশ হয়েছেন সিন্ডিকেটের সাম্প্রতিক সিদ্ধান্তে। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় পদোন্নতির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আগে সংবিধি প্রণয়নের পর তা বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির জন্য পৃথক সংবিধি প্রণয়নের বিষয়টি গুরুত্ব পায়। তবে পদোন্নিপ্রত্যাশী শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় মোট ১৪ জন সদস্য অংশ নেন। এর মধ্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদসহ আটজন সরাসরি উপস্থিত ছিলেন এবং ছয়জন ভার্চুয়ালি যুক্ত হন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এবারের সভায় আনুষ্ঠানিক কোনো অ্যাজেন্ডা না থাকলেও মূল আলোচনায় উঠে আসে শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতির নীতিমালা বা সংবিধি প্রণয়নের বিষয়টি। তবে ৬০ শিক্ষকের পদোন্নতির ব্যাপারে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না হওয়ায় সিন্ডিকেট সদস্যদের মধ্যেও ভিন্নমত দেখা দেয়।

বিশ্ববিদ্যালয়ের ডিন ও সিন্ডিকেট সদস্য হাফিজ আশরাফুল হক বলেন, “এই সভা থেকে শিক্ষকদের পদোন্নতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। ভবিষ্যতেও হবে কি না, তা নিয়ে আমি আশাবাদী নই।”

এদিকে উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম দাবি করেন, সিন্ডিকেটের দেওয়া নির্দেশনা অনুসরণ করেই পদোন্নতির ব্যবস্থা নেওয়া হবে।

তবে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সংবিধি প্রণয়নের কথা বলে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুর রহমান বলেন, “সিন্ডিকেট পদোন্নতির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। এখন শিক্ষকেরা পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।”

Tags: বরিশাল বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা বিজয়
  • মোদি যাকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন, ১০ বছর পর সেই শুভেন্দুই মুখ্যমন্ত্রী
  • মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক
  • দুই মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর
  • আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম