Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ডিজে সঞ্জয়

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৮ am ১০, মে ২০২৬
in খেলাধুলা, বিনোদন
A A
0

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজন নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে বইছে উন্মাদনার হাওয়া। এবারের আসরে বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের খবর নিয়ে আসছেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী ডিজে সঞ্জয়। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে পপ কুইন কেটি পেরি ও বলিউড সেনসেশন নোরা ফাতেহির সাথে একই মঞ্চে পারফর্ম করবেন তিনি।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে ভিন্ন ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে:

এখানে গুরুত্ব পাবে ল্যাটিন ঐতিহ্য। পারফর্ম করবেন গ্র্যামিজয়ী ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা।

কানাডার প্রথম ম্যাচের আগে মঞ্চে থাকবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং অ্যালেসিয়া কারা। এই আয়োজনেও পারফর্ম করবেন ডিজে সঞ্জয়।

এই ভেন্যুর অনুষ্ঠানকে ‘উচ্চ-শক্তির মহোৎসব’ হিসেবে অভিহিত করেছে ফিফা। এখানে কেটি পেরির সঙ্গে ডিজে সঞ্জয় পুরো গ্যালারি মাতাবেন।

২০০২ সালের পর এটিই প্রথম যৌথ আয়োজনের বিশ্বকাপ, তবে এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা: প্রথমবারের মতো বিশ্বের ৪৮টি দেশ এই আসরে অংশ নিচ্ছে। ফিফা রেকর্ড ৭২৭ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে কমপক্ষে সাড় ১০ মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়ন দলের ঝুলিতে যাবে ৫০ মিলিয়ন ডলার।

বিশ্বকাপের এই মেগা আসরের পর্দা নামবে আগামী ১৯ জুলাই ২০২৬। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শ্রেষ্ঠত্বের লড়াই বা গ্র্যান্ড ফাইনাল।

Tags: #ফিফা_বিশ্বকাপ_২০২৬ #ডিজে_সঞ্জয় #কেটি_পেরি #ফুটবল_নিউজ #উদ্বোধনী_অনুষ্ঠানবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক
  • দুই মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর
  • আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • মহাসড়কে চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুরে ট্রাক শ্রমিকদের অবরোধ
  • পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মার্মার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম