Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৫ pm ০৭, মে ২০২৬
in অপরাধ
A A
0

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্য গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার বুলনপুর গ্রামের আরিফুল ইসলাম ইমনের ছেলে মো. বাধন হোসেন সৌরভ (২১), যিনি বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় বসবাস করেন; এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ (২৪)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে প্রায় ২টা ৪৫ মিনিটে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের চোরাই বাজাজ ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।

পুলিশ আরও জানায়, সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২টি এবং নাটোর সদর ও গোদাগাড়ী থানায় একটি করে মোট ৪টি মামলা চলমান রয়েছে। অপরদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনায় ব্যাংকে জাল ভাউচারে টাকা আত্মসাতের চেষ্টা, আটক যুবক
  • কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে শতাধিক ঘর বিধ্বস্ত
  • ব্রাহ্মণপাড়ায় ৩০ কেজি গাঁজা ও ভারতীয় আতশবাজিসহ গ্রেপ্তার ১
  • লালমনিরহাটে সাপের কামড়ে শিশুর মৃত্যু
  • নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম